একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী-স্ত্রীর মৃত্যুসাতক্ষীরার দেবহাটায় নোড়ারচক বিলে শনিবার বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন আক্তার হোসেন মোল্যা (৫০) ও তাঁর স্ত্রী কহিনুর বেগম (৪২)। তাঁদের বাড়ি উপজেলার বোসেরআবাদ গ্রামে। রাত পৌনে আটটার দিকে ঝড়-বৃষ্টির সময় নোড়ারচক বিলে আক্তার হোসেন মোল্যা ও তাঁর স্ত্রী কহিনুর বেগম একটি চিংড়িঘের পাহারা দিচ্ছিলেন। এ সময়বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা বজ্রপাতে নিহত ২নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় বজ্রপাতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ডিমলা উপজেলার আকাশকুড়ি গ্রামের বেলাল হোসেন (২৫) ও জলঢাকা উপজেলার খেরকাটি গ্রামের চুরকুটু বর্মণের স্ত্রী সাবিত্রী বালা (৫৫)। এ সময় ডিমলা উপজেলার গয়াবাড়ি গ্রামের আইয়ুব আলী (৪৫), নিচপাড়া গ্রামের লিপি বেগম ও ছাতনাই গ্রামের হাবিব (৪) আহত হন। নীলফামারী প্রতিনিধি