একনজরে
বালতিতে শিশুর মৃত্যুপ্রতিদিন পানিভর্তি বালতিতে নামিয়ে শিশুকন্যার গোসল করিয়ে দিতেন মা রুবিনা বেগম। গতকাল সোমবার দুপুরেও গোসলের সব আয়োজন প্রায় শেষ। বালতির ভেতর শিশু সুমাইয়াকে (১) দাঁড় করিয়ে রেখে মা তোয়ালে আনতে ঘরে যান। ফিরে এসে দেখেন বালতিতে শিশুর লাশ। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের খোর্দ্দ গোপালপুর নয়াপাড়া গ্রামে। শিশুর লাশ দেখে হোটেলশ্রমিক শহিদুল ইসলামের স্ত্রী রুবিনা আহাজারি করতে থাকেন। গাইবান্ধা প্রতিনিধি কৃষককে জবাইকুষ্টিয়া সদর উপজেলায় আবু বক্কর মণ্ডল (৩২) নামের এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার উপজেলার জিয়ারখী ইউনিয়নের কাঞ্জেখালি মাঠ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। আবু বক্কর জোতপাড়া গ্রামের আবদুল জলিল মণ্ডলের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, লাশের গলা কাটা ছিল এবং পেটে ও পুরুষাঙ্গে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কুষ্টিয়া অফিসকৃষককে জবাইকুষ্টিয়া সদর উপজেলায় আবু বক্কর মণ্ডল (৩২) নামের এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার উপজেলার জিয়ারখী ইউনিয়নের কাঞ্জেখালি মাঠ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। আবু বক্কর জোতপাড়া গ্রামের আবদুল জলিল মণ্ডলের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, লাশের গলা কাটা ছিল এবং পেটে ও পুরুষাঙ্গে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কুষ্টিয়া অফিস