একনজরে
সুধী সমাবেশবগুড়ার শেরপুরে মাদকের নেশা থেকে যুবসমাজকে রক্ষায় এবং স্কুল-কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করার হাত থেকে রক্ষা করতে স্থানীয় সব শ্রেণীর লোকজনকে পুলিশের কাজে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজিত সুধী সমাবেশে অতিথিরা এ আহ্বান জানান। শেরপুর (বগুড়া) প্রতিনিধিযাবজ্জীবন কারাদণ্ডজাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে তোফায়েল আহমেদ (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে নীলফামারী জেলা ও দায়রা জজ জেব-উন নেসা এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি টাঙ্গাইলের বাসাইল উপজেলার জোসিহাটি মধ্যপাড়া গ্রামের মৃত দেওয়ান ছলিম উদ্দিনের ছেলে। নীলফামারী প্রতিনিধিযাবজ্জীবন লক্ষ্মীপুরে বাবুল নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত গতকাল বুধবার এই রায় দেন। আদালত সূত্র জানায়, সদর উপজেলার নলডগী গ্রামে ২০০১ সালের ফেব্রুয়ারিতে বাবুলের লাঠির আঘাতে গোলাম মাওলা নিহত হন। এ ঘটনায় তিন ব্যক্তিকে আসামি করে মামলা হয়। দণ্ড পাওয়া বাবুল বর্তমানে পলাতক। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি শিশুর লাশফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর গ্রামের একটি খাল থেকে গত মঙ্গলবার বিকেলে মেহেদী হাসান (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মেহেদীর বাবা রামনগর গ্রামের আইয়ুব আলী বাদী হয়ে একই গ্রামের শাহ আলমের ছেলে এমরানকে আসামি করে মামলা করেছেন। পারিবারিক বিরোধের জের ধরে মেহেদীকে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী