একনজরে
দুই শিশুর মৃত্যুসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গাছ থেকে পড়ে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের আবদুস সামাদের ছেলে সেলিম রেজা (১০) বাড়ির জামগাছে ওঠে জাম পাড়ার জন্য। এমন সময় পা পিছলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে রহিমাবাদ গ্রামের ফারুক হোসেনের মেয়ে খুশি (৫) সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি হাজতির মৃত্যুখুলনার জেলা কারাগারে গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় মাদক মামলার আসামি হালিম গাজী (৪০) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। কারাগারের প্রধান রক্ষী ফিরোজ হাসান বলেন, ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামের সেরমান গাজীর ছেলে গত ১৯ মার্চ মাদক মামলায় জেলে আসেন। বিচারাধীন অবস্থায় সকাল নয়টায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নয়টা ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। খুলনা প্রতিনিধি