একনজরে
অভিষেক অনুষ্ঠানসিরাজগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস। কমিটির সভাপতি সুকুমার চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোখলেসুর রহমান, হাবিবে মিল্লাত প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জআসামি গ্রেপ্তাররাজবাড়ী পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সুমন হক হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মিলন খন্দকার। তিনি শহরের বিনোদপুর এলাকার মো. রোস্তম আলী খন্দকারের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী মডেল থানা এলাকার এম টেলিকম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী সদর থানার পরিদর্শক মো. আনিছুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মিলনকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। সুমন হক ৭ জুন খুন হন। রাজবাড়ী প্রতিনিধি