একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ ঘর ছাইফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামে গতকাল সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ১৫টি ঘর পুড়ে গেছে। ওই গ্রামের নুরু মিয়ার রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ছয়টি পরিবারের সাতটি বসত, ছয়টি রান্না, দুটি গোয়ালঘরসহ মোট ১৫টি ঘর পুড়ে যায়। বোয়ালমারী দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. হাসান আলী বলেন, স্থানীয় জনগণের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফরিদপুর অফিস