একনজরে
হাতবোমা উদ্ধারপাবনা সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার পুষ্পপাড়া গ্রাম থেকে পুলিশ ওই অস্ত্র উদ্ধার করে। আতাইকুলা থানার ওসি রবিউল হাসান বলেন, সন্ত্রাসীরা নাশকতার জন্য ওই গ্রামের জিলহাজ প্রামাণিকের বাড়ির পাশে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে ভোর ছয়টার দিকে সেখানে অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পাবনা অফিসধর্মঘটকুষ্টিয়ায় রেশন হিসেবে নিম্নমানের চাল সরবরাহের প্রতিবাদে অবস্থান ধর্মঘট করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল মঙ্গলবার সকালে প্রায় দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট শেষে তাঁরা জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে অবস্থান নেন। মুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য রেশনিং পদ্ধতি চালু করেছে। রেশনে যে চাল সরবরাহ করা হচ্ছে, তা এতটাই নিম্নমানের যে গরু-মহিষেও ওই চাল খায় না। কুষ্টিয়া অফিস