একনজরে
শনাক্তকরণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় উচ্চ রক্তচাপের রোগী শনাক্তকরণ কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসা-সহায়তা কেন্দ্র। গতকাল শনিবার এ কর্মসূচি শুরু হয়। ২৫ জন স্বেচ্ছাসেবীকে সাত দিনের প্রশিক্ষণ শেষে গতকাল বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসা-সহায়তা কেন্দ্রের সভাপতি সামশুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তৌহিদা খাতুন, জহিরুল ইসলাম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জপাখা পড়ে আহতপটুয়াখালীর বাউফল উপজেলা সদরের বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের বৈদ্যুতিক পাখা পড়ে গতকাল শনিবার সকালে আবদুল্লাহ (১২) নামের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকালে বিদ্যালয়ের পাঠদান শুরুর আগে একটি পাখা চলন্ত অবস্থায় ছুটে গিয়ে আবদুল্লাহর মাথায় পড়ে। কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদ হাসান জানান, বর্তমানে আবদুল্লাহ আশঙ্কামুক্ত। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা