একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুকুরের মাছ নিধনবগুড়ার আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে দুটি পুকুরে বিষ দিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের শিং মাছের রেণুপোনা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে পুকুরের মালিক আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুকুরের মালিক মাহাবুব প্রামাণিক জানান, শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রতন কুমার কুণ্ডু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিস্মরণসভাকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রয়াত সহকারী অধ্যাপক মাহবুব হোসেন খানের স্মরণসভা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৪২৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম আলাউদ্দিন। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি