একনজরে
বখাটের জরিমানাজয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছাত্রী উত্ত্যক্ত করার দায়ে সোয়াইব হোসেন নামের এক বখাটেকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোয়াইব জয়পুরহাট সরকারি কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্র। উপজেলার বীরনগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে সোয়াইব উত্ত্যক্ত করে আসছিল। গতকাল স্কুলে যাওয়ার পথে রাধাবাড়ি এলাকায় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি২৫ দিন পরঅপহরণের ২৫ দিন পর পটুয়াখালীর বাউফল বগা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে (১৩) গত রোববার গভীর রাতে উদ্ধার করেছে পুলিশ। নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ইব্রাহিম (১৯) ও তাপস হাওলাদার (২০)। গতকাল সোমবার বিকালে তাঁদের বাউফল থানায় নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার তাঁদের পটুয়াখালী আদালতে সোপর্দ করা হবে। বাউফল (পটুয়াখালী) সংবাদাতা