একনজরে
কারাদণ্ডচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিয়ম ভঙ্গ করে ট্রাক চালানোর দায়ে মজিবুল হক (২১) নামের এক ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন গতকাল বুধবার এ রায় দেন। পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থেকে মালভর্তি ট্রাক নিয়ে চালকের সহকারী মজিবুল চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। দামুড়হুদা ব্র্যাক মোড়ে পৌঁছালে ভ্রাম্যমাণ আদালত ট্রাকটি আটক করে মজিবুলকে ওই সাজার আদেশ দেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিবীজ বিতরণভোলায় দুই হাজার ৮০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে লবণসহিষ্ণু উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) সহযোগিতায় বেসরকারি সংস্থা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা এই বীজ বিতরণ করে। সংস্থাটির কার্যালয়ে ওই বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন। বক্তব্য দেন জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল কাদের প্রমুখ। ভোলা অফিসসাতজন গ্রেপ্তারঅবৈধভাবে ভারতে যাওয়া-আসার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সীমান্তে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ৩৮ বিজিবির বৈকারি ক্যাম্পের নায়েব সুবেদার নূরুল ইসলাম বলেন, গতকাল বুধবার দুপুরে সাত ব্যক্তি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের গ্রেপ্তার করে জেলার সদর থানায় সোপর্দ করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপানিতে ডুবে মৃত্যুবগুড়ার ধুনটে পানিতে ডুবে সাদিয়া খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বেড়েরবাড়ী গ্রামের মোহামঞ্চদ আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় সাদিয়া খাতুন পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে বাঙ্গালী নদীর কূলে খেলা করছিল। অসাবধানতাবশত সে পানিতে ডুবে গেলে তার মৃত্যু হয়। নিমগাছী ইউপি চেয়ারম্যান সুজাউদৌলা বাঙ্গালী নদীর পানিতে ডুবে সাদিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ধুনট (বগুড়া) প্রতিনিধি। উদ্বুদ্ধকরণ কর্মশালাসামাজিক বনায়নে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় দিনাজপুর বন বিভাগের উদ্যোগে ভূমি মালিক ও উপকারভোগীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা পরিষদের বিআরডিপি হল রুমে ২৫-২৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বোয়ালদার ও খট্টামাধবপাড়া ইউনিয়নের নারী-পুরুষসহ ৫৫ জন উপকারভোগী ও ভূমিমালিকেরা অংশ নেন। কর্মশালা শেষে গতকাল বুধবার অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন চরকাই বন বিভাগের বিট কর্মকর্তা মো. আবদুল মালেক। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি।যৌতুকবিহীন ১৩ বিয়ে‘নিজেও যৌতুক নেব না, অন্য কাউকে যৌতুক নিতে দেব না’ এই শপথবাক্য পাঠ করে পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন বয়সী ১৩ জন যুবক যৌতুক না নিয়েই বিয়ে করলেন। বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস ফর ডেভেলপমেন্ট (সিআরডি) মঙ্গলবার দুপুরে আটোয়ারী মহিলা কলেজ মাঠে যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করে। বর-কনের পরিবারসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও অসংখ্য মানুষ উপস্থিত থেকে ব্যতিক্রমধর্মী যৌতুকবিহীন এই গণবিয়ের অনুষ্ঠান বেশ মজা করেই উপভোগ করেন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি।