একনজরে
স্বর্ণের দোকানে চুরিদিনাজপুরের হাকিমপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডে একটি স্বর্ণের দোকানে বুধবার রাতে চুরি হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙে ৬৪ ভরি স্বর্ণ ও নগদ দুই লক্ষাধিক টাকা নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে দোকানের দুই কর্মচারীকে আটক করেছে। হাকিমপুর থানার এসআই এস এম আমান উল্লাহ বলেন, প্রাথমিক তদন্তে চুরির সত্যতা পাওয়া গেছে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিবাউফলে সমাবেশমাদক ও ইভ টিজিং প্রতিরোধে করণীয় সম্পর্কে পটুয়াখালীর বাউফলে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাউফল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বাউফল আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ওসি জুলফিকার মো. গাজ্জালী, এসআই লুৎফর রহমান, মিজানুর রহমান প্রমুখ। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা