একনজরে
আঞ্চলিক বৈঠকমানবাধিকার বিষয়ে স্বচ্ছতা, সবার কর্মকৌশল এবং পরামর্শ বিষয়ে আঞ্চলিক গোলটেবিল বৈঠক গতকাল শুক্রবার সকালে রাজশাহীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের জাতীয় নেটওয়ার্কের আয়োজনে আন্তর্জাতিক সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আবদুল হান্নান। সৌরভ হাবিবের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, হাসান মিল্লাত, আনোয়ার খান, রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক জুবাইদা আয়েশা সিদ্দিকা। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীগণপিটুনিমহল্লায় ঢুকে বিভিন্ন বাসার জানালায় ওত পাতার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেল অফিসের পরিদর্শক ভূপতি কুমার বর্মণকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে মহল্লাবাসী। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আমবাগান এলাকায়। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই মিজানুর রহমান জানান, এলাকাবাসী সাধারণ পোশাকে ভূপতি কুমারকে ধরে নিয়ে আসে। পরে ভুল স্বীকার করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিসহায়তা করুননারী নির্যাতন, ইভ টিজিং ও মাদকমুক্ত হাতিবান্ধা গড়তে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি বিনয়কৃষ্ণ কুমার বালা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা মিলনায়তনে আয়োজিত কমিউনিটি পুলিশিং ফোরাম সমাবেশ ও মুক্ত আলোচনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। লালমনিরহাট পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাতিবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন প্রমুখ। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিবাল্যবিবাহ বন্ধজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বরন আদর্শ গ্রামের অফের আলীর মেয়ে অফেলার সঙ্গে সদর উপজেলার হাতিগাড়া গ্রামের সুমন হোসেনের বিয়ে ঠিক হয়। গত বৃহস্পতিবার বিয়ের দিন বিদ্যালয়ের সভাপতি জহুরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। বরপক্ষ আসার আগেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মেয়ের মামা নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। ফলে বিয়ে বন্ধ হয়ে যায়। পরে ইউএনও মাহমুদুল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. নুরুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিরিভলবার উদ্ধারদিনাজপুরের নবাবগঞ্জে থানা পুলিশ গতকাল শুক্রবার রাত একটার দিকে একটি গুলিসহ একটি দেশীয় রিভলবার উদ্ধার করেছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি কয়েকজন পুলিশ সদস্য নিয়ে উপজেলার নবাবগঞ্জ-দাউদপুর সড়কের পূর্ণাদহ সেতুর কাছে দুষ্কৃতকারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে দুষ্কতিকারীরা পালিয়ে গেলে সেখান থেকে একটি গুলি ও একটি রিভলবার উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাঅস্ত্র-গুলি উদ্ধারপটুয়াখালীর গলাচিপা থানা পুলিশ উপজেলার চিকনিকান্দি গ্রামের একটি নির্মাণাধীন বাড়ি থেকে একটি পাইপগান, তিনটি গুলি, চারটি বগি দা ও একটি তলোয়ার উদ্ধার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পুলিশের একটি টহল দল পিকআপ ভ্যান নিয়ে চিকনিকান্দি বাজারের পূর্বপাড়ে সেতুর কাছে গেলে সেখানকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যায়। এরপর পুলিশ সেখানে গিয়ে বালুর স্তূপের ওপর পড়ে থাকা ব্যাগ থেকে একটি পাইপগান, তিনটি গুলি এবং অন্যান্য দেশি অস্ত্রগুলো পায়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিউল্টো রথযাত্রা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল শুক্রবার ফরিদপুরে উদ্যাপিত হয়েছে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। সকালে শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গন ও গৌর গোপাল আঙ্গিনা এবং শহরের শোভারামপুরে অবস্থিত ইসকন মন্দির থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইস্কন) উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। কয়েক হাজার ভক্ত এসব শোভাযাত্রায় অংশ নেন। এ উপলক্ষে বিভিন্ন মন্দিরে ধর্মীয় আলোচনা সভা, আরতি কীর্তনের আয়োজন করা হয়। ফরিদপুর অফিস