একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক উৎসব‘দুর্নীতি নয়, যুক্তি...বিতর্কেই মুক্তি’ স্লোগান ধারণ করে রাজবাড়ী শিল্পকলা একাডেমীতে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজ (সনাক) ও রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের (আরডিএ) যৌথ আয়োজনে শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক শংকর চন্দ্র সিনহা। উৎসবে কর্মশালা ও প্রদর্শনী বিতর্কে জেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন খুদে বিতার্কিক অংশ নেয়। রাজবাড়ী প্রতিনিধিরক্ষা পেল স্কুলছাত্রীবগুড়ার শেরপুরে গভীর রাতে পুলিশি হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে স্কুলপড়ুয়া এক ছাত্রী। শুক্রবার রাত সাড়ে ১২টায় উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। বর ছিলেন একই গ্রামের হোসেন সরকার (২৮)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। পুলিশ উভয় পরিবারকে জানিয়ে দিয়েছে, পুনরায় বিয়ে দেওয়া হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি