একনজরে
পার্ক উদ্বোধনপিরোজপুরে রিভারভিউ ইকোপার্কের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার শহরতলির নামাজপুর এলাকায় বলেশ্বর নদের তীরে এ পার্ক উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। বলেশ্বর নদের তীরের সাত একর খাসজমিতে প্রায় চার কোটি টাকা ব্যয়ে এ পার্ক করা হচ্ছে। এতে অর্থায়ন করছে বন বিভাগ। পিরোজপুর প্রতিনিধিদোকান পুড়ে ছাইফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকার তালতলা মোড় এলাকায় আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তালতলা এলাকার আবুল হোসেনের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর অফিসমাদ্রাসাছাত্রের মৃত্যুনাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর গ্রামে গত বৃহস্পতিবার পুকুরে গোসল করতে গিয়ে সেজান মাহমুদ (৮) নামের এক মাদ্রাসাছাত্র মারা গেছে। সে গোপালপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে এবং চাঁদপুর হাফেজিয়া কওমি মাদ্রাসার ছাত্র। বৃহস্পতিবার দুপুরে সেজান পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাটোর প্রতিনিধিঅনাস্থা প্রস্তাবনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুর রহমানের বিরুদ্ধে ওই ইউপির ১২ জন সদস্য অনাস্থা প্রস্তাব এনেছেন। অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁরা গত বুধবার অনাস্থা প্রস্তাব আনেন। এ অনাস্থা প্রস্তাব বুধবার বিকেলে ইউএনও গোলাম আজম ও বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে পেশ করা হয়। ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। নীলফামারী প্রতিনিধি