একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি গঠনপটুয়াখালীর কলাপাড়া উপজেলা সংবাদপত্র হকার্স সমিতির নয় সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার কলাপাড়া প্রেসক্লাব চত্বরে বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন করে ওই কমিটি গঠন করা হয়। এতে আলমগীর শিকদার সভাপতি ও নান্টু হাওলাদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়া মমিনুল হক সহসভাপতি, রাকিবুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক ও মামুন খান অর্থ সম্পাদক নির্বাচিত হন।  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি মানববন্ধন পালনসিরাজগঞ্জ শহরসংলগ্ন যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধ এবং বালুমহালের ইজারা বন্ধ করার দাবিতে গতকাল রোববার সকালে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সদর উপজেলা কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়া, পৌর কাউন্সিলর আবু হানিফ, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, আলতাফ হোসেন, আবদুর রাজ্জাক, মজনু শেখ প্রমুখ বক্তব্য দেন।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ