একনজরে
কম্বল বিতরণকুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর চরের শীতার্ত গ্রামবাসীর মধ্যে গত বুধবার ৮০০ কম্বল বিতরণ করেছে বিশ্বজুড়ে মুদ্রা স্থানান্তরকারী প্রতিষ্ঠান এক্সপ্রেস মানি। বাংলাদেশে তাদের মুদ্রা বিতরণের অন্যতম পার্টনার এনজিও আরডিআরএসের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরডিআরএসের অপারেশন হেড গৌতম হাওলাদারসহ এক্সপ্রেস মানি ও আরডিআরএসের স্থানীয় কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।মেলার সমাপনীফরিদপুরে জসীমপল্লি মেলা শেষ হচ্ছে আজ শুক্রবার। বিকেল চারটায় মেলা প্রাঙ্গণে জসীম মঞ্চে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ মেলা সমাপ্তির ঘোষণা দেবেন ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহ্মদ। ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িসংলগ্ন কুমার নদের পাড়ে জসীম উদ্যানে এ মেলার আয়োজন করা হয়। গত ১২ জানুয়ারি এ মেলার উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ফরিদপুর অফিস