একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ ধ্বংসফরিদপুরের সালথা উপজেলায় ফরমালিনযুক্ত ৭০ কেজি তেলাপিয়া মাছ জব্দের পর তা মাটিচাপা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেলে উপজেলার সালথা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল বারীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সঞ্জিত মালো নামের এক মাছ বিক্রেতার কাছ থেকে ফরমালিন দেওয়া মাছগুলো জব্দ করা হয়। পরে মাছগুলো বাজারের পাশেই মাটিচাপা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রেজাউল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  ফরিদপুর অফিস।মাদকসেবীদের দণ্ডবগুড়ার আদমদীঘি উপজেলায় মাদক সেবন ও বিক্রির দায়ে আট ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুর এই সাজার আদেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির একটি দল মাদক সেবন ও বিক্রির সময় আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিলাশ উদ্ধারসুনামগঞ্জের জগন্নাথপুরের পাশের নবীগঞ্জ উপজেলার ধুগজনাইপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে ইমন আহমদ নামের সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গ্রামের দুবাইপ্রবাসী আলী হোসেনের ছেলে ইমন রোববার সকালে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন এলাকায় মাইকিং করান। পরে গ্রামের পাশে একটি জঙ্গলে লতাপাতা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।  জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিজরিমানাঅগ্নিনির্বাপক লাইসেন্স এবং অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকায় নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলে তিনটি তৈরি পোশাক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মো. শাহীনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত শামীম এমব্রয়ডারিকে ১০ হাজার, শৈবাল নিটওয়্যার ও সাগর নিট ফেব্রিক্সকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।  নারায়ণগঞ্জ প্রতিনিধি