একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিস্তলসহ গ্রেপ্তারপাবনার ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংরি এলাকা থেকে গত মঙ্গলবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আলমগীর শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি উপজেলা সদরের আমবাগান মহল্লায়। র‌্যাব-১২ পাবনা ক্যাম্প জানায়, রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় কয়েক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে আলমগীর শেখ আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি ৭ দশমিক ৬৫ বোর পিস্তল ও পাঁচটি গুলি পাওয়া যায়। পাবনা অফিস।দুজনের কারাদণ্ডনড়াইলে মাদকদ্রব্য বহনের দায়ে আততাব সরদার ও আব্দুল কাদেরকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে নড়াইল বিশেষ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এ রায় দেন। ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর সদর উপজেলার সীতারামপুর সেতুর কাছে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ বোতল ফেনসিডিলসহ ওই দুজনকে আটক করে পুলিশ। নড়াইল প্রতিনিধি।ককটেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি বিলের পাড় থেকে ৪৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, গত মঙ্গলবার রাতে উপজেলার আড়াইসিধা গ্রামের লাউয়াসার এলাকার একটি বিলের পাড় থেকে বস্তায় মোড়ানো অবস্থায় ৪৭টি ককটেল উদ্ধার করা হয়। পরে আশপাশের বিভিন্ন বাড়ি থেকে ২৫টি বল্লম ও তিনটি রামদা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য এসব ককটেল সেখানে রাখা হয়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।