একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস সরবরাহ বন্ধআগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ ও পাবনার চার উপজেলায় পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। উপজেলাগুলো হলো: পাবনা সদর ও ঈশ্বরদী, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) সিরাজগঞ্জের করতোয়া নদীর তলদেশ দিয়ে স্থাপিত নলকা-বাঘাবাড়ী গ্যাস পাইপলাইনের ক্ষতিগ্রস্ত ও সদ্য পুনর্বাসনকৃত অংশের কাজ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জনতুন কমিটিফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের নির্বাচনে মুন্সী এনায়েত হোসেন সভাপতি ও মির্জা আকরামুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার ফরিদপুর চিনিকলে এ নির্বাচন হয়। এ ছাড়া আবুল বাসার জ্যেষ্ঠ সহসভাপতি, ফজলুর রহমান সহসভাপতি, আবু সাঈদ বিশ্বাস উপ-সাধারণ সম্পাদক, জাকির হোসেন সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ফরিদপুর অফিস