একনজরে
লাশ উদ্ধারবগুড়ার শেরপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার ধুনট সড়কের শুভগাছা ঈদগাহ মাঠের পূর্ব পাশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজমিলুর রহমান বলেন, রোববার রাতে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ঈদগাহ মাঠের পাশে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের পেটে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।সন্ত্রাসী হামলামোহনা টেলিভিশন ও দৈনিক জনতা পত্রিকার ভোলা প্রতিনিধি জসিম রানার ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। জেলা শহরের হাবীব মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন জসিম রানা অভিযোগ করেন, সদর উপজেলার আলীনগর ইউনিয়নের জামাল উদ্দিন ও তাঁর লোকজনের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় গত রোববার তাঁরা জসিমকে মারধর করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ভোলা সদর থানায় মামলা করেছেন। ভোলা অফিস