একনজরে কাদের মোল্লার বিচার
২০১০ সালের ২৫ মার্চ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।
১৩ জুলাই: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে রাজধানীর পল্লবী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়।
২১ জুলাই: একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয়।
২ আগস্ট: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।
২০১১
৩১ অক্টোবর: অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
১৮ ডিসেম্বর: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ।
২০১২
২২ মার্চ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন।
২৩ এপ্রিল: কাদের মোল্লার মামলার নথিপত্র (কেস রেকর্ড) ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর।
২৮ মে: মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু।
২০ জুন: রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য দেয়।
৩ জুলাই: রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু। দুজন তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১২ জন।
১৫ নভেম্বর: আসামিপক্ষের সাক্ষ্য শুরু। কাদের মোল্লাসহ আসামিপক্ষে সাক্ষ্য দেন ছয়জন।
১৭ ডিসেম্বর: রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু। ২৭ ডিসেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসে যুক্তি উপস্থাপন।
২০১৩
৭ জানুয়ারি: আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু। আট কার্যদিবস যুক্তি দেয় আসামিপক্ষ।
১৭ জানুয়ারি: যুক্তি উপস্থাপন শেষে রায় অপেক্ষমাণ (সিএভি) ঘোষণা।
৫ ফেব্রুয়ারি: মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান
৫ ফেব্রুয়ারি: কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে তরুণ সমাজের ডাকে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ।
১৭ ফেব্রুয়ারি: দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) সংশোধন বিল, সংসদে পাস। আগের আইনে দণ্ডাদেশের বিরুদ্ধে সরকারের আপিলের সুযোগ ছিল না।
৩ মার্চ: দণ্ডাদেশের বিরুদ্ধে ও সর্বোচ্চ শাস্তি চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আপিল।
৪ মার্চ: সাজা থেকে অব্যাহতি চেয়ে কাদের মোল্লার আপিল।
১ এপ্রিল: প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে আপিলের শুনানি শুরু। দুটি আপিলের ওপর ৩৯ কার্যদিবস শুনানি।
২৩ জুলাই: রায় অপেক্ষমাণ ঘোষণা।
১৭ সেপ্টেম্বর: সংখ্যাগরিষ্ঠ মতামতে (৪:১) মৃত্যুদণ্ডের রায়।
৫ ডিসেম্বর: ৭৯০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ।
৮ ডিসেম্বর: মৃত্যু পরোয়ানা জারি। একই দিন তা কারাগারে পৌঁছায়।
১০ ডিসেম্বর, সকাল ১০টা: কারাগারে কাদের মোল্লার সঙ্গে তাঁর আইনজীবীদের সাক্ষাৎ।
১০ ডিসেম্বর, সন্ধ্যা সাতটা: ফাঁসি কার্যকরের ঘোষণা সরকারের।
১০ ডিসেম্বর, রাত আটটা: কারাগারে কাদের মোল্লার সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা।
১০ ডিসেম্বর, রাত ১০টা: ফাঁসির কার্যক্রম স্থগিত করে আদেশ দেন চেম্বার বিচারপতি।
১১ ডিসেম্বর: রায় পুনর্বিবেচনার (রিভিউ) গ্রহণযোগ্যতা নিয়ে আপিল বিভাগে শুনানি শুরু।
১২ ডিসেম্বর: পুনর্বিবেচনার গ্রহণযোগ্যতার দুই আবেদনই খারিজ।
রাত ১০টা ১ মিনিট: ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার ফাঁসি কার্যকর।