একনজরে পিলখানা হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় তিনটি মামলা হয়। এর মধ্যে বিদ্রোহের মামলায় আসামি করা হয় ছয় হাজার ৪৬ জনকে। হত্যা মামলায় ৮৫০ জন এবং বিস্ফোরক আইনের মামলায় ৭৮৭ জনকে আসামি করা হয়।

বিশেষ আদালত থেকে কারাগারে নিতে আসামিদের পুলিশের প্রিজন ভ্যানে ওঠানো হচ্ছে ষ ছবি: মনিরুল আলম
বিশেষ আদালত থেকে কারাগারে নিতে আসামিদের পুলিশের প্রিজন ভ্যানে ওঠানো হচ্ছে ষ ছবি: মনিরুল আলম

হত্যাযজ্ঞের শিকার: ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন
মামলা দায়ের: ২৮ ফেব্রুয়ারি, ২০০৯
বাদী: লালবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা
তদন্ত শুরু: ১ মার্চ ২০০৯। তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দসহ ২০০ কর্মকর্তা তদন্তে অংশ নেন
২৫ ফেব্রুয়ারি, ২০০৯ পিলখানায় ছিলেন: ছয় হাজার ৯০৩ জন বিডিআর সদস্য
২৫ ফেব্রুয়ারি, ২০০৯ দরবারে ছিলেন: দুই হাজার ৫৮০ জন। এঁদের মধ্যে সেনা কর্মকর্তা ৯৭ জন
ক্ষতির পরিমাণ: ২১ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৬৪৯ টাকা
ঘটনাস্থল: ৬২টি। চার বর্গকিলোমিটার বিস্তৃত পিলখানার ভেতরে ৫৮টি, বাইরে চারটি।
আগ্নেয়াস্ত্র ব্যবহার: দুই হাজার ৪১৪টি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে এক হাজার ৮৪৫টি রাইফেল, ৫২৮টি এসএমজি (সাব-মেশিনগান), ১৮টি এলএমজি (লাইট মেশিনগান) ও ২৩টি পিস্তল।
অভিযোগপত্র দাখিল: ১২ জুলাই, ২০১০
পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল: ৩ ফেব্রুয়ারি, ২০১১

রায়ের পর আদালত থেকে বেরিয়ে আসছেন বিডিআরের মুষড়ে পড়া এক সদস্য। রায় তাঁর পক্ষে হয়নি। পেছনে পিলখানা   হত্যা মামলার অন্যতম আসামি ডিএডি তৌহিদ। তাঁর ফাঁসির রায় হয়েছে। ছবিটি বেলা দেড়টার দিকে অস্থায়ী আদালত প্রাঙ্গণ  থেকে তোলা ষ সাজিদ হোসেন
রায়ের পর আদালত থেকে বেরিয়ে আসছেন বিডিআরের মুষড়ে পড়া এক সদস্য। রায় তাঁর পক্ষে হয়নি। পেছনে পিলখানা হত্যা মামলার অন্যতম আসামি ডিএডি তৌহিদ। তাঁর ফাঁসির রায় হয়েছে। ছবিটি বেলা দেড়টার দিকে অস্থায়ী আদালত প্রাঙ্গণ থেকে তোলা ষ সাজিদ হোসেন

আসামি: ৮৫০ জন। বিডিআর সদস্য ৭৮২ জন, বেসামরিক ব্যক্তি ২৩ জন। পলাতক ২০ জন। বিচার চলাকালে মারা গেছেন চারজন। জামিনে ছিলেন ১৩ জন।
গুরুত্বপূর্ণ বেসামরিক আসামি: বিএনপিদলীয় সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু ও আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলী
স্বীকারোক্তিমূলক জবানবন্দি: ৫৫৯ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের মধ্যে ৪৯০ জনকে আসামি করা হয়।
পুলিশ ও সামরিক বাহিনীর কর্মকর্তা সাক্ষী: পুলিশের তৎকালীন মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র‌্যাবের তৎকালীন প্রধান হাসান মাহমুদ খন্দকার, বিমানবাহিনীর প্রধান শাহ্ মো. জিয়াউর রহমান, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মো. জহির উদ্দিন আহম্মেদ প্রমুখ।
রাজনীতিবিদ সাক্ষী: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সরকারদলীয় হুইপ মির্জা আজম, সাংসদ শেখ ফজলুল করিম সেলিম ও শেখ ফজলে নূর তাপস।
ম্যাজিস্ট্রেট সাক্ষী: ২২ জন (১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করেন)
তদন্তে জব্দ আলামত: ৫৯৬৪টি
অভিযোগ গঠন: ১০ আগস্ট, ২০১১

স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। শুনে কান্নায় ভেঙে পড়েন এক বিডিআর সদস্যের স্ত্রী আয়শা আক্তার। গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তোলা ছবি ষ প্রথম আলো
স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। শুনে কান্নায় ভেঙে পড়েন এক বিডিআর সদস্যের স্ত্রী আয়শা আক্তার। গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তোলা ছবি ষ প্রথম আলো

সাক্ষ্য গ্রহণ শুরু: ২৪ আগস্ট, ২০১১
সাক্ষীর সংখ্যা: ৬৫৪ জন
সাক্ষ্য গ্রহণ শেষ: ২ সেপ্টেম্বর, ২০১৩
তদন্ত ও বিচারের সময়: চার বছর আট মাস।
কার্যদিবস: ২৩৫ দিন
আদালত বদল: চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত মামলার বিচারকাজ চলে মহানগর দায়রা জজ আদালতে। বিচারক ছিলেন মহানগর দায়রা জজ জহুরুল হক। ১৫ সেপ্টেম্বর মামলাটি তৃতীয় মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
রায় ঘোষণা: ৫ নভেম্বর, ২০১৩
বিচারক: মো. আখতারুজ্জামান, তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ
রায়: চার হাজার পৃষ্ঠার।