একনজরে সাংসদ মনজুরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মনজুরুল ইসলাম লিটনের জন্ম ১৯৬৮ সালে। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন।

আততায়ীর গুলিতে সদ্য নিহত সাংসদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তাঁর পেশা কৃষি ও ব্যবসা। তিনি আনন্দ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানেরও পরিচালক। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মাস্টারপাড়ায়। জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে এ তথ্য নেওয়া হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বাসায় গুলিবিদ্ধ হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সাধীন অবস্থায় তিনি মারা যান।
সুন্দরগঞ্জের শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলার আসামি ছিলেন সাংসদ মনজুরুল।