একনেকে চউকের সড়ক সম্প্রসারণ প্রকল্প অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ৫৬ কোটি টাকার সড়ক সম্প্রসারণের একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। চকবাজার থেকে মুরাদপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ সড়কটির কাজ শুরু করতে চলতি অর্থবছরে ১২ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার একনেকে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।চউক সূত্রে জানা যায়, সড়কটি ৬০ ফুট প্রশস্ত করা হবে। প্রকল্পের প্রায় পুরো টাকাই সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। আগামী তিন বছরে পর্যায়ক্রমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।চউকের চেয়ারম্যান মো. আবদুচ ছালাম বলেন, সড়কটি সম্প্রসারিত হলে চকবাজার ও আশপাশের ব্যস্ত এলাকার সঙ্গে চট্টগ্রামের মহাসড়কের সংযোগ আরও সহজ হবে, যানজট কমে যাবে।