একনেকে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গতকাল মঙ্গলবার এক হাজার ৮৫৩ কোটি টাকা ব্যয়সংবলিত ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পগুলো সম্পূর্ণ জিওবির অর্থায়নে বাস্তবায়িত হবে।প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। খবর তথ্য বিবরণীর।অনুমোদিত প্রকল্পগুলো হলো: স্থানীয় সরকার বিভাগের ‘ইউনিয়ন অবকাঠামো উন্নয়ন: (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা) প্রকল্প, পানিসম্পদ মন্ত্রণালয়ের তারাইল-পাচুরিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প (দ্বিতীয় পর্যায়), পানিসম্পদ মন্ত্রণালয়ের সেকেন্ডারি টাউনস ইন্টিগ্রেটেড ফ্লাড প্রটেকশন (ফেজ-২) (প্রথম সংশোধিত) প্রকল্প, কৃষি মন্ত্রণালয়ের ‘বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ এবং উপকেন্দ্রগুলোর উন্নয়ন প্রকল্প, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চিহ্নিত অবক্ষয়িত জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং দেশীয় প্রজাতির ছোট মৎস্য সংরক্ষণ প্রকল্প, সড়ক ও রেলপথ বিভাগের জয়দেবপুর-ময়মনসিংহ সেকশনের ১৩টি স্টেশনের সিগন্যালিং ব্যবস্থার পুনর্বাসন ও আধুনিকীকরণ প্রকল্প, সড়ক ও রেলপথ বিভাগের মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়ক পুনর্বাসন প্রকল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাদানী এভিনিউয়ের পূর্বমুখী সম্প্রসারণ (প্রগতি সরণির ইন্টারসেকশন থেকে বালু নদ পর্যন্ত) প্রকল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটকে আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ প্রকল্প এবং শিক্ষা মন্ত্রণালয়ের খুলনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প।