একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বিদ্যুতের তিনটিসহ ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন করা হয়।
বিদ্যুৎ বিভাগের ‘এক্সটেনশন অব বড়পুকুরিয়া কোল ফায়ারড থার্মাল পাওয়ার স্টেশন বাই ২৭৫ মেগাওয়াট’ শীর্ষক প্রকল্পটির মাধ্যমে বিদ্যমান ২৫০ মেগাওয়াটের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে ২৭৫ মেগাওয়াটের আরেকটি ইউনিট স্থাপন করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৬৮৮ কোটি টাকা। সভায় অনুমোদিত বিদ্যুতের অন্য প্রকল্পটি হলো ‘চাঁপাইনবাবগঞ্জ ১০০ মেগাওয়াট এইচএফও বেইজড পাওয়ার প্ল্যান্ট’।
বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চীনা উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান: ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জুনের নেতৃত্বে একটি চীনা প্রতিনিধিদল গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। বাসস।