এক ফালি তরমুজে শিশুর হাসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার। বেলা ১টা ৪৫ মিনিট। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাঁচাবাজারের সামনের রাস্তা দিয়ে একটি ট্রাক যাচ্ছে। পেছন থেকে তিন তরুণ ওই তরমুজ চুরির চেষ্টা করতে লাগল। তাদের হাত ফসকে তিনটি তরমুজ মাটিতে পড়ে ফটাশ্! এ সময় ওই রাস্তার পাশে দুটি পথশিশু ও এক দুস্থ নারী দাঁড়িয়ে ছিল। পড়ে থাকা তরমুজের টুকরা কুড়িয়ে নিল তারা। শিশু দুটির ভাগ্যে জুটল এক ফালি তরমুজ। চৈত্রের তপ্ত দুপুরে ওই এক ফালি তরমুজই দুজনে মিলে খেতে শুরু করল।

জানা গেল, ওদের নাম সাঈদ ও জুনাইদ। থাকে তেজগাঁও রেলওয়ে কলোনির বস্তিতে। শিশু সাঈদ প্রথম আলোকে বলে, এ বছর এটাই ওদের প্রথম তরমুজ চেখে দেখা। গরমের সময় এই তরমুজ খেয়ে তার খুব ভালো লাগছে। একই অনুভূতি শিশু জুনাইদের। একটুখানি তরমুজ খেতে পেরেই সে খুব খুশি।
