প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় চিকিৎসক শেজাদী আপসা (৩৫) হত্যা মামলার আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৩ মে বিকেলে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের একটি ফ্ল্যাট থেকে শেজাদী আপসার লাশ উদ্ধার করা হয়। ১৬ মে তাঁর ছোট ভাই জাভেদ হোসেন কুমিল্লার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর মামলার পাঁচটি তারিখে শফিকুল আদালতে হাজির হননি। গতকাল বেলা ১১টায় অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শফিকুল ইসলামের আদালতে হাজির হয়ে তিনি জামিন প্রার্থনা করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।