একমাত্র পাঠাগারটি বন্ধ ১১ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার একমাত্র সাধারণ পাঠাগারটি ১১ বছর ধরে বন্ধ। পরিচালনা কমিটির অবহেলার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় বই ও আসবাব নষ্ট হয়ে গেছে। সংস্কারের অভাবে পাঠাগার ভবনের ছাদ চুইয়ে পানি পড়ছে। খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে বাউফল উপজেলার প্রাণকেন্দ্র সরকারি মাঠের এক পাশে একটি একতলা ভবনে পাঠাগারটি চালু করা হয়। ওই সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়াজউদ্দিন মিয়ার ব্যক্তিগত উদ্যোগ এবং স্থানীয় দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তায় এটি প্রতিষ্ঠিত হয়। এটি পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র তৈরি করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার পদাধিকারবলে পাঠাগারটির সভাপতি হওয়ার কথা।এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, পাঠাগারে এক হাজারের বেশি বই ছিল। এর মধ্যে বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইও ছিল। এখানে জাতীয় ও স্থানীয় বেশ কয়েকটি দৈনিক রাখা হতো। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এখানে আসতেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে পাঠাগার ভবনটি জীর্ণশীর্ণ হয়ে পড়েছিল। আসবাবগুলোও পুরোনো হয়ে গিয়েছিল। ২০০০ সালে পরিচালনা কমিটির অবহেলা ও পৃষ্ঠপোষকতার অভাবে পাঠাগারটি বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, পাঠাগার ভবনের ভেতরে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে আছে। চেয়ার-টেবিলগুলো ভেঙে গেছে। এগুলো এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। বইগুলো নষ্ট হয়ে গেছে। পাঠাগার ভবনের বারান্দায় কয়েকজন লেপ-তোশক তৈরি করছেন। বাউফল ডিগ্রি কলেজের ছাত্র মাহমুদ হাসান বলেন, পাঠাগারের অভাবে এলাকার ছাত্রছাত্রী এবং নানা পেশার মানুষ বই ও পত্রিকা পড়তে পারছে না। এতে জ্ঞানার্জন ও সাহিত্যচর্চা ব্যাহত হচ্ছে। এ কে এম হুমায়ুন কবির আরও জানান, ২০০০ সালে তিনি যখন দায়িত্বে ছিলেন তখন রাজনৈতিক মতবিরোধের কারণে কমিটির অন্য সদস্যরা তাঁকে সহায়তা করেননি। এ কারণে পাঠাগারটি তিনি রক্ষা করতে পারেননি। তিনি কিছুদিন আগে উপজেলা উন্নয়ন কমিটির সভায় পাঠাগারটি চালু করার প্রসঙ্গ তুলেছিলেন। এ ব্যাপারে একটি কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু পরে আর কোনো কাজ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, শিগগিরই পাঠাগারটি চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।