একমাত্র বিনোদন কেন্দ্রটিও বন্ধ হয়ে গেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে অবস্থিত একমাত্র সিনেমা হল ‘সৈকত’ দর্শকের অভাবে ১ ফেব্রুয়ারি বন্ধ করে দিয়েছে হল কর্তৃপক্ষ। টানা লোকসানের কারণে হলটি বন্ধ করে দেওয়া হয়েছে।জানা গেছে, ১৯৮৬ সালে তাড়াইল সদরে নায়ক সোহেল রানার মালিকানাধীন খেয়া এবং ১৯৮৮ সালে তাড়াইলের মহাজন বাড়ির জমিতে সৈকত সিনেমা হল স্থাপন করা হয়। ব্যবসায় ধস নামায় ২০০৯ সালে খেয়া সিনেমা হলটি বিক্রি করে দেওয়া হয়। হলটির কর্মচারীরা জানান, ভবনের ভাড়া ও আনুষঙ্গিক খরচসহ প্রতি মাসে এটি পরিচালনায় মালিকপক্ষের ৬০ হাজার টাকা খরচ হয়। কিন্তু পাঁচ-ছয় মাস ধরে মাসিক আয় ২৫-৩০ হাজার টাকায় এসে ঠেকেছে। হলের ব্যবস্থাপক মো. আবদুস সাত্তার বলেন, ‘১৫ বছর এ কাজ করেছি। হলটি বন্ধ হয়ে যাওয়ায় এখন কী করব ভেবে পাচ্ছি না।’