একমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈষম্যহীন একমুখী শিক্ষাব্যবস্থা প্রচলনের দাবিতে গতকাল সম্মিলিত সামাজিক আন্দোলন গণজমায়েত করে ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়। ছবিটি মিছিল নিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা l প্রথম আলো
বৈষম্যহীন একমুখী শিক্ষাব্যবস্থা প্রচলনের দাবিতে গতকাল সম্মিলিত সামাজিক আন্দোলন গণজমায়েত করে ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়। ছবিটি মিছিল নিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা l প্রথম আলো

বৈষম্যহীন একমুখী শিক্ষাব্যবস্থা প্রচলনসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংগঠনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়ে আসেন।
অন্য দাবিগুলো হলো প্রাথমিক ও মাধ্যমিক স্তরে অভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি নিশ্চিত করা, কর্মমুখী শিক্ষা চালু করা, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া ও জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা, সাম্প্রদায়িক ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করা। প্রতিনিধিদলে ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নূর মোহাম্মদ তালুকদার, আবদুল মতিন ভূঁইয়া, আবদুল মোনায়েম নেহেরু, অধ্যাপক আজিজুর রহমান ও অসিত বরণ রায়।
এর আগে সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সড়কদ্বীপে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রুখে দাঁড়াও’ স্লোগানে গণজমায়েত করেন। এ সময় নূর মোহাম্মদ তালুকদার বলেন, কওমি মাদ্রাসার চেয়ে আলিয়া মাদ্রাসা কিছুটা এগিয়ে রয়েছে। কিন্তু এই শিক্ষা বর্তমান সময়ের জন্য যথোপযুক্ত নয়। ফলে একমুখী শিক্ষার কোনো বিকল্প নেই।