একমের স্থানীয় তিন পরামর্শককে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাক-যোগ্যতা যাচাইয়ে অংশ নেওয়া একম লিমিটেডের স্থানীয় তিন পরামর্শক প্রতিষ্ঠানের পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এসিই কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. গোলাম মোস্তফা, ডিডিসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম রফিক উদ্দিন এবং এসএআরএম অ্যাসোসিয়েট লিমিটেডের পরিচালক সৈয়দ আফসার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। কমিশনের উপপরিচালক মীর জয়নুল আবেদীন ও মির্জা জাহিদুল আলম তাদের জিজ্ঞাসাবাদ করেন।পদ্মা সেতু প্রকল্পে ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বাধীন মূল্যায়ন কমিটি পরামর্শক হিসেবে পাঁচ প্রতিষ্ঠানের নাম সুপারিশ করে।