একযোগে কাজ করতে হবে সার্ক দেশগুলোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও বেশি বাস্তবসম্মত ও ফলদায়ী হয়—এমন যৌথ কর্মসূচি নিয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলকে উন্নয়নের পাওয়ার হাউস বানানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিরাপদ ও স্থিতিশীল করতে একযোগে কাজ করতে হবে।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অগ্রগতি পর্যালোচনা করতে সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দুই দিনব্যাপী সম্মেলন গত বৃহস্পতিবার নেপালে শুরু হয়েছে। সেখানেই এ আহ্বান জানান মাহমুদ আলী।