একযোগে কাজ করে ডাকাতি প্রতিরোধের প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন গ্রামে ডাকাতির ঘটনা বেড়েছে। উপজেলার জনপ্রতিনিধিসহ সবাই ডাকাতি প্রতিরোধে পাহারা বসানোর পাশাপাশি একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা হয়। সেখানেই সবাই এ প্রতিশ্রুতি দেন।
সভায় উপজেলা পরিষদের চেয়ার-ম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন মিঞা, সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, উপজেলা সমাজ-সেবা কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনসহ ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহিনা পারভীন সভায় সভাপতিত্ব করেন।