একরাম হত্যা মামলার আসামি মাহতাব আবারও গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, একটি গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে মাহতাবকে গ্রেপ্তার করেছে আদাবর থানার পুলিশ।
জানতে চাইলে আদাবর থানার কর্তব্যরত কর্মকর্তা, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাহতাব বর্তমানে বারডেমেই আছেন। আজ রোববার তাঁকে সেখান থেকে কারাগারে নিয়ে যাওয়া হবে। ফুলগাজী থানার একটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করা হয়। তবে কোন হত্যা মামলা তা নিশ্চিত করে বলতে পারেননি এসআই।