প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডিপেনডেন্ট ইউনি-ভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা একরামুল হককে (৪৫) খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ১ ফেব্রুয়ারি রাত আটটার দিকে তিনি ঢাকার পূর্ব শেওড়াপাড়ার ১২৩৮/২-এর বাসা থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরেননি। একরামুল হক শুদ্ধ উচ্চারণে কথা বলেন। তাঁর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি। মাথার চুল ছোট, মুখে মাঝারি সাইজের দাড়ি আছে। চুল ও দাড়িতে আংশিক পাকা চুল আছে। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে হালকা বাদামি রঙের চেক লুঙ্গি, ঘিয়ে রঙের পাঞ্জাবি এবং মাথায় টুপি ছিল। এ ব্যাপারে একরামুল হকের স্ত্রী তাহমিনা বেগম ২ ফেব্রুয়ারি কাফরুল থানায় সাধারণ ডায়েরি (নম্বর: ১১৪) করেছেন। কেউ একরামুলের সন্ধান পেলে ০১৭১৬-১২৩৮৩০ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।