একরামুল হত্যার আসামির জামিন মঞ্জুরের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি আবদুল্লাহ হিল মাহমুদ শিপলুর জামিন মঞ্জুর করার আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না।

আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আবদুল্লাহর পক্ষে ছিলেন আইনজীবী হাবিবুল ইসলাম ভঁুইয়া ও শেখ মোহাম্মদ মোরশেদ।

একরামুল হক প্রথম আলোকে বলেন, জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। চলতি বছরের ২০মে একরামুল হককে গুলি করে হত্যা করা হয়। তাঁর গাড়িতে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় ফেনী মডেল থানায় মামলা করা হয়। মামলায় ২৮ আগস্ট অভিযোগপত্র দেওয়া হয়। ওই মামলায় ২৫মে আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।