প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার একটি ক্লিনিকে একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ। শিশুদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। গত মঙ্গলবার সন্ধ্যায় জন্ম নেওয়া শিশুদের রাখা হয়েছে ইনকিউবেটরে। প্রসূতি মা শারমীন আক্তার (২০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের ফজলুল হকের মেয়ে। শিশুদের নাম রাখা হয়েছে জয়, বিজয়, মুক্তি ও স্বাধীন। শিশুদের বাবা সৌদিপ্রবাসী। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি