একসঙ্গে চার শিশুর জন্ম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসঙ্গে চার শিশুর জন্ম দিলেন গৃহবধূ সোনিয়া বেগম (২৪)। গতকাল বেলা তিনটার দিকে ফরিদপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত ডায়াবেটিক হাসপাতালে চার কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
অস্ত্রোপচার করেন ওই হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক দীপ্তি রানী প্রামাণিক। এই গাইনি চিকিৎসক বলেন, সাধারণত একসঙ্গে চারটি শিশু জন্ম নেওয়ার ঘটনা ঘটে না। তবে বাচ্চা না হওয়ায় যেসব মা ক্লোমিফেন সাইট্রেট (বন্ধ্যাত্ব নিবারণের ওষুধ) ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে এ জাতীয় ঘটনা ঘটতে দেখা যায়। এ ক্ষেত্রেও তাই ঘটেছে। তিনি বলেন, অপুষ্টির শিকার হলেও চারটি শিশুই সুস্থ আছে।