একসঙ্গে চার সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের একটি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন হালিমা আক্তার (২৫) নামের এক নারী। রোববার রাত ১০টায় জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। সবাই সুস্থ আছে। নাম রাখা হয়েছে আলিফ, আলভী, লামিয়া ও মীম। হালিমা আক্তারের সাকিব নামে ছয় বছর বয়সী একটি ছেলে আছে। একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় হালিমা ও তাঁর স্বামী কামরুল ইসলাম দুজনই খুশি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানে একসঙ্গে চার সন্তানের জন্মের ঘটনা এটাই প্রথম। তাই ওদের প্রতি বাড়তি যত্ন নেওয়া হচ্ছে। হালিমা আক্তারের বাড়ি দাউদকান্দি উপজেলার কালাডুমুর এলাকায়।