একসঙ্গে চার সন্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে গতকাল শনিবার এক প্রসূতির চারটি কন্যাসন্তান হয়েছে। মা ও সন্তানেরা সুস্থ আছে। উপজেলা সদরের মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী মেজবাহ্ উদ্দিন জানান, মুরাদনগর উপজেলার বড়িচাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী জোবেদা খাতুন (৩০) প্রসব বেদনা নিয়ে গতকাল দুপুরে তাঁর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক শাহীন সুলতানার তত্ত্বাবধানে তাঁর সফল অস্ত্রোপচার হয়। শাহীন সুলতানা বলেন, মা ও চার নবজাতক সুস্থ আছে।আবুল কালাম বলেন, ‘একসঙ্গে চার সন্তান হবে ভাবতেও পারিনি। আমাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে।’