একসঙ্গে চার সন্তান প্রসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার একসঙ্গে চারটি সন্তান প্রসব করেছেন এক নারী। চার সন্তানের তিনটি ছেলে ও একটি মেয়ে। প্রসবের পরপরই প্রথম সন্তানটি মারা যায়।
প্রসূতির নাম পান্না সরকার। তাঁর বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামের হাজিপাড়া এলাকায়। স্বামীর নাম জুমারত আলী। তিনি পেশায় দিনমজুর।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার পান্না সরকার পরপর চারটি সন্তান প্রসব করেন। পান্না সরকার ও তিন নবজাতক অনেকটা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক রফিকুল আহসান সাংবাদিকদের বলেন, একসঙ্গে চারটি শিশু জন্ম হওয়ার ঘটনা সচরাচর ঘটে না। পান্না সরকারের গর্ভে জন্ম নেওয়া চারটি শিশুর মধ্যে একটি শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে।