একসঙ্গে ছয় সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জের বাসিন্দা প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী হোছনা বেগম। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্বাভাবিক প্রসবে জন্ম হওয়া এই সন্তানদের চারটি মেয়ে, দুটি ছেলে। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়েসন্তান সন্ধ্যায় মারা গেছে। হাসপাতালের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম বলেন, ত্রুটি নিয়ে জন্ম হওয়ায় শিশু দুটি মারা গেছে।