একসঙ্গে ছিনতাই করেন দুই ভাই!
মাদকের টাকা জোগাড় করতে প্রায় প্রতিদিন একসঙ্গে ছিনতাই করেন হাসান ও হারুন নামের দুই ভাই। পথচারীদের কাবু করতে ধারালো ছোরা কেবল তাঁদের হাতিয়ার। আর এই হাতিয়ার দিয়ে রাতের বেলায় পথচারীদের ভয় দেখিয়ে টাকা ও মুঠোফোন কেড়ে নেন তাঁরা।গত শনিবার রাতে নগরের সিআরবি এলাকার কদমতলী সড়কের মুখে একজন পথচারীর গলায় ছোরা দিয়ে আঘাতের পর মুঠোফোন ছিনতাই করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ছোরাসহ দুই ভাইকে গ্রেপ্তার করে। ছিনতাইয়ের শিকার আবদুল মান্নান নামের এক ব্যক্তি কোতোয়ালি থানায় একটি মামলা করেন।পুলিশ সূত্র জানায়, নেশার টাকা জোগাড় করতে কদমতলী ও সিআরবি এলাকায় প্রতিদিন রাতের বেলায় ছিনতাই করেন হাসান ও হারুন। পথচারীদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোনের সেট কেড়ে নেন তাঁরা। এ ছাড়া তাঁরা লুণ্ঠিত মুঠোফোন রিয়াজউদ্দিন বাজারে চোরাই পণ্যের দোকানে বিক্রি করেন বলে জানা গেছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন বলেন, ‘হাসান ও হারুন কদমতলী এলাকায় প্রায় প্রতিদিন রাতের বেলায় ছিনতাই করেন বলে আমরা অভিযোগ পেয়েছি। নেশার টাকা জোগাড় করতে তাঁরা এ অপরাধে জড়িয়ে পড়েন।