একসঙ্গে জাতীয় সংগীত গাইলেন এক লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খানসামা উপজেলায় গতকাল মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল অালম l ছবি: প্রথম আলো
খানসামা উপজেলায় গতকাল মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল অালম l ছবি: প্রথম আলো

দিনাজপুরের খানসামাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে ৬৭ কিলোমিটারজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন চলাকালে উপজেলার এক লাখ মানুষ একসঙ্গে গাইলেন জাতীয় সংগীত।
মানববন্ধনে জনতা মাদকের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করার শপথ নিয়েছেন। খানসামা উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। ঘণ্টব্যাপী মানববন্ধনটি খানসামা উপজেলার উত্তর প্রান্তে ধর্মপুর বাদশা বাজার থেকে শুরু করে দক্ষিণে গোয়ালডিহি ইউনিয়নের চান্দেরদহ কাচিনিয়া পর্যন্ত মূল রাস্তাজুড়ে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেবুর রহমান।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, কর্মজীবী নারী-পুরুষ, রাজনীতিক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।