একসঙ্গে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিবিধি লঙ্ঘন করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এক কলেজশিক্ষক দুটি প্রতিষ্ঠানে একসঙ্গে শিক্ষকতা করছেন। সম্প্রতি ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।অভিযুক্ত এই কলেজশিক্ষক হলেন দুপচাঁচিয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রঞ্জন কুমার পাল। তিনি চার বছর ধরে দুপচাঁচিয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগে শিক্ষকতা করার পাশাপাশি উপজেলা সদরে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ পদে কর্মরত রয়েছেন।অভিযুক্ত শিক্ষক রঞ্জন কুমার পাল বলেন, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়েই তিনি শিক্ষকতা করছেন। তা ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেসরকারি স্কুল ও কলেজের চাকরিবিধি অনুযায়ী দুটি প্রতিষ্ঠানে কাজ করা যায়। দুপচাঁচিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানে কাজ করে আর্থিক সুবিধা নেওয়া বেআইনি। তাঁকে যেকোনো একটি চাকরি ধরে রাখার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময় দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।