একসঙ্গে পাঁচ সন্তান প্রসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গৃহবধূ লিপি খাতুন (২৮) গতকাল রোববার ভোরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। বনপাড়ার আমিনা হাসপাতালে তিনি স্বাভাবিকভাবেই দুটি মেয়েসহ পাঁচটি সন্তান প্রসব করেন। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই হাসপাতালে মা ও শিশুদের দেখতে ভিড় করে। হাসপাতালের চিকিৎসক আনসারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রোপচার ছাড়াই লিপি খাতুন পাঁচটি সন্তান প্রসব করেন। তবে মাসহ দুটি মেয়ে শিশু সুস্থ হলেও অপর তিনটি শিশুর গঠন পুরোপুরি সম্পন্ন হয়নি। এ শিশু তিনটি মৃত। লিপি বড়াইগ্রামের জাকের মণ্ডলের স্ত্রী।