একাংশের সঙ্গে বৈঠক বেতন-ফি ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশের সঙ্গে গতকাল সোমবার বিকেলে বৈঠক করেছে কর্তৃপক্ষ। বৈঠকে ১০ শতাংশ বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানা গেছে।শিক্ষার্থীদের অন্য অংশ কর্তৃপক্ষের সঙ্গে এ বৈঠক বর্জন করেছে। তারা আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে প্রক্টর পরে যোগাযোগ করতে বলেন। পরে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ইমাম আলী বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষার্থীদের ছয় দফা দাবির ব্যাপারে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রশাসনের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশের পক্ষে আলোচনায় বসেন বর্ধিত বেতন-ফির বিরোধী ছাত্রছাত্রীদের আহ্বায়ক তবারক হোসেন। বৈঠকে আরও পাঁচজন ছাত্র ছিলেন। প্রশাসনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জসিম উদ্দিন, ছাত্র উপদেষ্টা তৌহিদ হোসেন চৌধুরী ও সহকারী প্রক্টর আকতার হোসেন। রাত সাড়ে আটটার দিকে বৈঠক শেষ হয়।বর্জনকারী শিক্ষার্থীদের পক্ষের শাহরীন ফেরদৌসী জানান, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে একটি পক্ষ আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। এ বৈঠক বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ মানে না।বৈঠক বর্জনকারী ছাত্রছাত্রীরা সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন। বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত ২৬ জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।