একাই একশ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় উপস্থাপনায় সবগুলো টেবিল শিক্ষার্থী দ্বারা পূর্ণ। শুধু পেছনের একটা টেবিলে একজন মাত্র। আর সঙ্গীরা কোথায়? জিজ্ঞেস করতেই সে জানাল, ‘আমাদের স্কুলটি রামগঞ্জ উপজেলা সদরের। স্কুল বন্ধ হওয়ায় দলের বাকিদের পরিবার থেকে প্রতিযোগিতায় অংশ নিতে সায় ছিল না।’
কেউ আসেনি তো কী হয়েছে! ফাতেমা আক্তার একাই লড়ছে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হয়ে। কিন্তু বিপত্তি বেধেছে গ্রুপ টাস্কে গিয়ে। এ পর্বে একা অংশ নিলে নম্বর কাটা হয়। আর চ্যাম্পিয়ন হওয়ার আশাও তখন ফিকে হয়ে আসে। কিন্তু ফাতেমা জানায় অন্য কথা, ‘জানি, চ্যাম্পিয়ন হতে পারব না, তবে এখানে অনেক কিছুই শিখতে পারব। শেখার জন্য এসেছি। ইন্টারনেটকে জীবনে কাজে লাগাতে চাই।’